শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লাখাইয়ে রাস্তার পার্শ্বে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর সার্কেল এসপি রবিউল ইসলামের দিক নির্দেশনায় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় চন্দ্র দেব ও সংগীয় অফিসার এসআই (নিঃ) সজীব দেব রায়, এসআই (নিঃ) সাদ্দাম হোসাইন, এএসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, এএসআই (নিঃ) তোহা, এএসআই (নিঃ) নুরুল ইসলাম, এএসআই (নিঃ) নজরুল ইসলাম, এএসআই (নিঃ) জ্যোতিষ তালুকদারসহ ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ গতকাল মধ্য রাতে ঝিরুন্ডা-মোড়াকড়ি রাস্তার পাশে মোড় থেকে ডাকাতির প্রস্তুতি কালে অভিযান চালিয়ে আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ অন্যতম সদস্যদের গ্রেফতার করেছে।
গতকাল গভীর রাতে উল্লিখিত স্থানে অভিযান চলিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃত ডাকাতরা হল, লাখাই উপজেলার বামৈ গ্রামের খেলু মিয়ার পুত্র আমিরুল ইসলাম ওরফে আমিনুল (৩৫), একই গ্রামের ফজলুল হকের পুত্র মোশারফ হোসেন মোশাহিদ (৩৫), একই উপজেলার মোড়াকড়ি গ্রামের মৃত নুর মিয়ার পুত্র মোঃ সোহেল মিয়া (২৫)।
অভিযানকালে তাদের কাছে থেকে ডাকাতি কাজে ব্যবহৃত রাম দা, গ্রিল কাটার লোহার লম্বা পাইপসহ বিপুল পরিমাণ ডাকাতীর সারঞ্জাম উদ্ধার করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর সার্কেল এসপি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট বিভাগের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে অর্ধশতক মামালা আসামী। তিনি আরো বলেন, তার সহযোগীদের গ্রেফতারের জন্য লাখাই থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com