শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

‘ধনি গরীবের সমতায়, অসহায়রা থাকুক মমতায়’ নবীগঞ্জে হ্যাপী মিল ডে পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ‘ধনি গরীবের সমতায়, অসহায়রা থাকুক মমতায়’ এই স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে সুবিধা বঞ্চিত, দরিদ্র লোকজন ও এতিমখানার শিশুদের নিয়ে ‘হ্যাপী মিল ডে-২০২০’ পালন করা হয়েছে। ‘নবীগঞ্জ অনলাইন গ্রুপ’ কর্তৃক গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এই আয়োজন করা হয়। এম মধ্যে শহরের ওসামনী রোডস্থ দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে, ইনাতগঞ্জে, আউশকান্দি, ঘোলডুবা ও ইমামবাড়ী এলাকায় একযোগে একবেলা খাওয়ানোর জন্যেই প্রায় সাড়ে ৩শ জনের মাঝে এই খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানান-ফেব্রুয়ারি মাসে বিভিন্ন রকমের দিবস পালন করা হয়। কিন্তু গরীব অসহায় দুঃস্থ মানুষের কথা মাথায় রাখেনা। যাতে প্রতিবছর সারা দেশে হ্যাপী মিল ডে নামে এই দিবস ছড়িয়ে পড়ে এটাকে মাথায় রেখে নবীগঞ্জ উপজেলায় ২য় বারের মতো এর আয়োজন করা হয়। এর আয়োজন করেন, তমিম চৌধুরী, শেখ জামাল হোসাইন, সাইদ রহমান, ফিরুজ খান, নূরজাহান ইসলাম, জুবায়ের আহমেদ, মাসুম আলম, তোফাজ্জুল হোসেন, এখলাছুর রহমান, শুভ, আল আমিন।
নবীগঞ্জে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, যুগ্ম সস্পাদক ছনি চৌধুরী, সদস্য আশরাফুল ইসলাম, আশরাফুল চৌধুরী হাসান প্রমুখ। এছাড়াও আউশকান্দিতে দারা মিয়া, মুজিবুর রহমান, হাফিজুর রহমান, ইমামবাড়ীতে সামছু মিয়া, ইমরান মিয়া, ঘোলডুবায় প্রিন্স আল হাসান, ইনাতগঞ্জে সিমন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com