রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমামের পিতার ইন্তেকাল ॥ জানাযা সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৬৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ মসজিদের ইমাম, জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসার শিক্ষক রাশিদিয়া হজ্ব ও উমরা কাফেলার পরিচালক আলহাজ্ব মাওঃ রশিদ আহমদ এর পিতা মাওঃ ইউনুছ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। গত ২৬ ফেব্রুয়ারি বুধবার বিকাল সাড়ে ৩ টার সময় নিজ বাড়ী হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামে তিনি ইন্তেকাল করেন। গত ২৭ ফেব্রুয়ারি সকাল ৯ টায় মির্জাপুর শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামায অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ বারের বিশিষ্ট আইনজীবি আলহাজ্ব এডঃ আফতাব উদ্দিন, মির্জাপুর হাইস্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ রফিক মিয়া, বিশিষ্ট ঠিকাদার মোঃ আঃ আলী, সাবেক মোঃ আব্দুল হক, মোঃ আবদাল উদ্দিন খান, হাজী হাবিবুর রহমান, হাজী কদর আলী, হাজী আনফু মিয়া, হাজী আব্দুল খালেক, আব্দুল বারিক সর্দার, উমেদনগর ট্রাইটেল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওঃ রফিকুল ইসলাম, শিক্ষকা সচিব মাওঃ তাজ উদ্দিন, আল হাবিব, খোয়াই এয়ার ট্রাভেলর্স এর সত্ত্বাধিকারী আলহাজ্ব মাওঃ মুফতি আবুল হাশিম, আলহাজ্ব মাওঃ ইরফান আলী, মাওঃ আব্দুল ওয়াহিদ, আলহাজ্ব মাওঃ কাজী আব্দুল হাই, মাওঃ মুফতি সালেহ আহমেদ, আলহাজ্ব মাওঃ আব্দুল ওয়াহিদ, আলহাজ্ব আব্দুর রহমান প্রমূখ। জানাযার নামাযে ইমামতি করেন মরহুমের ছেলে আলহাজ্ব মাওঃ রশিদ আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com