শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে মাসিক আইনশৃংঙ্খলা কমিটির সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৭৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা হলরুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ। বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলূল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা জাসদের সভাপতি প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউফ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়াল, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, সত্যজিত দাশ, মোঃ আশিক মিয়া, মোঃ আবু সাইয়িদ এওলা মিয়া, সাজু আহমদ চৌধুরী, আলী আহমেদ মুসা, আব্দুল মুহিত চৌধুরী, নজরুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র রায় প্রমুখ। সভায় নবীগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া শাখা বরাক নদীর চলমান উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার জন্য গুরুত্বারোপ করা হয়। এবং নদীর সকল জায়গা দখলমুক্ত করে সীমানা পিলার দেয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া শহরে যানজট নিরসনে যত্রতত্রভাবে অটোরিক্সার স্ট্যান্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com