রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মালয়শিয়ায় আটকদের জন্য সুযোগ

  • আপডেট টাইম রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ৭৫০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে আটক সবাইকে ফেরত না পাঠিয়ে তাদের একটি অংশকে বৈধ করে নিতে চাইছে মালয়শিয়া সরকার। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ হামিদ হামিদিকে উদ্ধৃত করে দৈনিক ‘দ্য স্টার’ শনিবার জানিয়েছে এই খবর। মালয়শিয়ায় গত সপ্তাহে শুরু হওয়া অভিযানে এই পর্যন্ত প্রায় ৫ হাজার আটক হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী। এর মধ্যে প্রায় সাড়ে চারশ’ বাংলাদেশি রয়েছেন। আহমদ হামিদ বলেন, আটক সবাইকে দেশে ফেরত পাঠানো হবে না। “কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিদেশি কর্মী প্রয়োজন। ওই সব ক্ষেত্রের কর্মীদের আমরা সুযোগ দেব, যাতে নিয়োগকারী সংস্থা তাদের কাগজপত্র দিয়ে বৈধ করে নিতে পারে।” আটক শ্রমিকদের সঙ্গে কথা বলে অনেকের কাছেই প্রতারিত হওয়ার অভিযোগ পেয়েছেন বলে মালয়শিয়ার মন্ত্রী জানান। “তাদের বৈধ কাগজপত্র দেয়া যেমন হয়নি, যদিও তাদের ৩ থেকে ৮ হাজার রিংগিট বেতন দেয়া হত।” “এজন্য তাদের শাস্তি হওয়া উচিত নয়, শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে,” বলেন আহমদ হামিদ। অবৈধ অভিবাসীবিরোধী অভিযান এই মাসজুড়ে চলবে বলে মন্ত্রী ইতোপূর্বে জানিয়েছিলেন। বাংলাদেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে এখন মালয়শিয়া বেশ গুরুত্বপূর্ণ। বেশ কিছুকাল বন্ধ থাকার পর দেশটিতে সরকারি পর্যায়ে কর্মী পাঠানো সম্প্রতি শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com