শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে ট্রেনের বগি লাইনচ্যুত ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৫৯৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল ৬ টার দিকে ঢাকা-সিলেট রেল সেকশনের মাধবপুর উপজেলার মনতলা নামক স্থানে লাইনচ্যুতির ঘটনাটি ঘটে। এতে প্রায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। রেল বিভাগ সূত্রে জানা যায়, ওইদিন সকালে সিলেটগামী সুরমা মেইল মনতলা স্টেশনে প্রবেশের সময় একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে পরে। খবর পেয়ে রিলিফ ট্রেন (উদ্ধারকারি ট্রেন) গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করলে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মনতলা রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কি কারনে সমস্যা হয়েছে তা উর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com