রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রেডব্রীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত সেলিম সভাপতি, আতিক সেক্রেটারি

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৫৭৮ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ রেডব্রীজ মেয়র কর্তৃক দুই দুবার “মেয়র’স কমিউনিটি এওয়ার্ড “ প্রাপ্ত সংগঠন রেডব্রীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে লিমিটেড এর দ্বি-বার্ষিক সম্মেলন গত ১০ ই মার্চ মঙ্গলবার অনুষ্টিত হয়েছে।
সভাপতি এম এস সেলিমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আতিকুর রহমান লিটন ও সহ সাধারন সম্পাদক সুহেব আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্টিত সম্মেলনে সংগঠনের বিগত দিনের এবং বর্তমানে পরিচালিত কার্যক্রমের বিশদ বিবরণ তুলে ধরেন সহ সভাপতি মাহবুবুর রহমান কুরেশী, ফজলুর রহমান, তানভীর আহমেদ ও সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ।
প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলর সদরুজ্জামান খান ও সহ কমিশনার সাবেক কাউন্সিলার সৈয়দ এনাম এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য জনার আবু বক্কর আহমেদ ও আবুল হোসেন আহমেদ এর সহযোগিতায় এম.এস সেলিমকে সভাপতি ও আতিকুর রহমান লিটনকে সাধারন সম্পাদক করে আগামী ২০২০-২০২২ দুই বছরের জন্যে ২৩ সদস্যের একটি কার্যকরী কমিটি সদস্যদের সর্বসম্মতিতে গঠিত হয়।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য আব্দাল চৌধুরী, বি এম রাফি, সেলিম খান, নুরুল ইসলাম জাবের, মাহবুবুল আলম, ইকবাল খান, ফজলু হোসেন, মোহামেদ হারুন, মাহফিক, তৌহীদ চৌধুরী, জুয়েল আখন্দ, আঙ্গুর মিয়া, জাবেদুর রহমান জানু, মিলন কবির, মুর্শেদ আলম ও আবুল কালাম আজাদ প্রমুখ ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com