বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে জাতিরজনকের শতবার্ষিকী পালিত

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৭০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মসুচি গ্রহণ করা হয়। রাত ৮ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কারেক্টরেট ভবন প্রাঙ্গণে আতসবাজি করা হয়। এ সময় ১০০টি আতসবাজি পঠানো হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোঃ জাকারিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়া কর্মসুচির মধ্যে ছিল সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে আলোকসজ্জা, সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি, সকল সরকারী-বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বেলুন ও পায়রা উড়িয়ে মুজিব শতবর্ষের জেলা পর্যায়ের কর্মসুচির উদ্বোধন, বিশেষ মোনাজাত ও প্রার্থণা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com