রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের প্রবীণ সাংবাদিক আজাদের মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৪৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার প্রবীণ সাংবাদিক ও তৎক্ষালিক বাংলাবাজার পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান আব্দুল হাই আজাদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা সাংবাদিক আজাদের নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। আব্দুল হাই আজাদ দৈনিক বাংলা বাজার পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান ছিলেন। একাধারে তিনি শিক্ষক, কবি ও লন্ডন প্রবাসী সমাজসেবক ও সাংবাদিক ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি মুহিবুর রহমান চৌধুরী, আরজু মিয়া, ফখরুজ্জামান চৌধুরী, সাদিক মিয়া, কদ্দুছ মিয়া, সিদ্দিক উল্ল্যাহ, সাবেক ইউপি সদস্য জাহির আলী, নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, কালাম আহমেদ, সফি আহমেদ, আলমগীর মিয়াসহ আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীয়ান উপস্থিত ছিলেন। উক্ত দোয়া মাহফিলে রূহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন কায়স্থগ্রাম জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুন নুর। সাংবাদিক আব্দুল হাই আজাদ ২০১২ সালের ২০মার্চ যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে একটি হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com