শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শিশু সাংবাদিকদের হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অধিকহারে শিশুমৃত্যুর প্রেক্ষিতে জাতীয় শিশু টাস্কফোর্স হবিগঞ্জ জেলা শাখার শিশু সাংবাদিকদের একটি প্রতিনিধি দল গতকাল বুধবার হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেছে। পরিদর্শনকালে শিশু ওয়ার্ডে অবস্থানরত রোগী এবং তাদের অভিভাবকদেরকে হাসপাতালের সেবা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা শিশু সাংবাদিকদের কাছে বিভিন্ন ধরণের অসুবিধার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, রোগীর কোন বিষয়ে চিকিৎসকদের জানাতে চাইলে তারা রোগীকে অবহেলার চোখে দেখা হয়। এ সময় এক অভিভাবক জানান, তার সন্তান ৩ দিন ধরে জ্বরের কারণে হাসপাতালে ভর্তি। কিন্তু ডাক্তাররা তার সন্তানকে গুরুত্ব দিয়ে চিকিৎসা করছেন না। তারা আরও জানান, কর্তব্যরত ডাক্তার হাসপাতালে চিকিৎসার বদলে প্রাইভেট চেম্বারে চিকিৎসার ইঙ্গিত দেন। ভুক্তভোগীরা যেসব বিষয়ে অভিযোগ জানান তার মধ্যে উল্লেখযোগ্য হল আধুনিক সদর হাসপাতালের খাবারের মান অতি নগণ্য, বিশুদ্ধ পানির চরম দূর্ভোগ এবং অতি স্বল্প আবাসন ব্যবস্থা, শৌচাগারের নোংরা অবস্থা ইত্যাদি। এসব বিষয়ে হাসপাতালে কর্তব্যরত নার্স ও আয়াদের সাথে কথা বলতে গেলে তারা শিশু সাংবাদিকদের সাথে দূর্ব্যবহার করেন। পরে সিভিল সার্জনের সাথে দেখা করতে গেলে তাকে না পাওয়ায় অফিসে কর্মরত স্টাফ জানান সদর হাসপাতাল এখন আর সিভিল সার্জনের অধীনে নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com