শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে দোকান বন্ধ না রাখায় জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৮০৩ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমন থেকে সুরার জন্য বার বার সতর্ক করার পরও দোকান পাঠ বন্ধ না রাখায় ৫ দোকানে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত বুধবার (২৫ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এ জরিমানা আদায় করেন। সরকারের নির্দেশনা না মানায় স্টেশন রোডে হাজী আব্দুর রহিম স্টোরকে ৫ হাজার, আঁখি ইলেক্টনিক্সকে ১০ হাজার, দাউদনগর বাজারে আনন্দ ফ্যাশনকে ২ হাজার, মদিনা সেনিটারীকে ৫ হাজার ও পুরানবাজারে মনিহার স্বর্ণের দোকানে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের নিয়ম না মেনে দোকান খোলা থাকলে জরিমানা হবে এবং প্রয়োজনে জেল দেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com