শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দরিদ্রদের মাঝে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৫৮১ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ করোনাভাইরাসের কারণে সারা দেশের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও অঘোষিত লক ডাউনে বন্ধ রয়েছে যানবাহন চলাচল ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান। যার কারণে চরম দুর্ভোগে রয়েছেন এলাকার নিম্ন আয়ের খেটে খাওয়া, দিন মজুর, শ্রমজীবী, দুস্থ ও অসহায় মানুষ।
রোটারি ক্লাব শ্রীমঙ্গলের উদ্যোগে ও শ্রীমঙ্গল থানা প্রশাসনের সহযোগিতায় সোমবার (৬এপ্রিল) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন, নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (৬ এপ্রিল) সকালে কলেজ রোডস্থ রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা পুলিশ অপারেশন নয়ন কারকুন, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি আতিকুল আম্বিয়া সুমন, সাধারণ সম্পাদক আরিফ আলী নাসিম, রোটারি ক্লাবের সদস্য মিঠুন দেব, সাংবাদিক আব্দুস শুকুর, তোফায়েল পাপ্পুসহ রোটারি ক্লাবের সদস্যরা।
পরে উপজেলার শাহীবাগ, সাতগাঁও, মতিগঞ্জ, জিলাদপুর গ্রামসহ বিভিন্ন গ্রাম্য এলাকা ঘুরে খেটে খাওয়া নিম্ন আয়ের ঘর বন্দি দেড় শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণ, পেঁয়াজ ও সাবান ইত্যাদি বিতরণ করেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com