শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে দরিদ্রদের দিতে প্রশাসনের কাছে খাদ্য সামগ্রী হস্তান্তর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৫৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের এই মহামারী পরিস্থিতিতে নিম্ন আয়ের ও অস্বচ্ছল দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল হান্নানের ব্যক্তিগত উদ্যোগে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে খাদ্য সামগ্রী উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
এসময় সামাজিক দূরত্ব নিশ্চিত করে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ জীবন, বাংলা টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, জয়যাত্রা টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরী প্রমুখ। উপজেলা প্রশাসন প্রতিদিন বিভিন্ন এলাকায় দিন মজুর, দরিদ্র লোকদের বাড়িতে ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com