রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে শেষ হয়েছে ডিজিটাল পদ্ধতিতে তিন দিন ব্যাপী বৈশাখী উৎসব

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৫৬৭ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে \ শ্রীমঙ্গলে শেষ হয়েছে ডিজিটাল পদ্ধতিতে তিনদিন ব্যাপী বৈশাখী উৎসব ১৪২৭ বঙ্গাব্দ।
বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে জনতা থিয়েটার ও প্রেসক্লাবের পরিবেশনার মধ্যদিয়ে এর সফল সমাপ্তী হয়। প্রতিবছর শেখ রাসেল শিশু উদ্যানে উৎসব মূখর পরিবেশে তিনদিন ব্যাপী বৈশাখ্য উৎসবের আয়োজন করা হতো। এবছর করোনার মহামারির জন্য দেশের সকল অনুষ্ঠানের সাথে এটিও বাতিল করা হয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে বসে বৈশাখী উৎসব পালন করার নির্দেশ দিলে শ্রীমঙ্গলের সংস্কৃতিকর্মীরা পৃথক পৃথক অবস্থানে সংস্কৃতিকর্মীদের ঘরে বসে ফেইসবুক লাইভে উৎসব পালনের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে তা পালন করা হয়। তিন দিন ব্যাপী এ কর্মসূচীর মধ্যে ছিলো নাটক, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান আবৃতি ও কৌতুক অভিনয়। আর এ সকল অনুষ্ঠান পরিবেশন করে শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমী, শ্রীমঙ্গল নৃত্যাঙ্গন, শ্রীমঙ্গল নৃত্যালয়, নাট্যবেদ নৃত্য নিকেতন, গীতিকাব্য চর্চা কেন্দ্র, সারগাম শিল্পী গোষ্ঠী, জনতা থিয়েটার, দেশ থিয়েটার, বর্ণমালা সংগীত বিদ্যালয় ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবসহ আরো বেশ কয়েকটি সংগঠন।
উদযাপন পরিষদের সদস্য সচিব বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় সমাপনি অনুষ্ঠানে বক্তব্যদেন উদযাপন পরিষদের আহবায়ক জহর তরফদার, অধ্যাপক অবিনাশ আচার্য্য, সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম, তাতী লীগের শ্রীমঙ্গল উপজেলা আহবায়ক হাজী শাহ আলম ও সংগীত শিল্পী তারেক ইকবাল চৌধুরী, গণমাধ্যমকর্মী কে এস এম আরিফুর রহমান ও সাংস্কৃতিক কর্মী মলয় দত্ত।
এ ছাড়াও তিন দিনের এ উৎসবে নিজ নিজ বাসা থেকে চিত্রাঙ্কন, নৃত্য, সংগীত, যেমন খুশি তেমন সাজ, আবৃতি ও অভিনয় করে তাদের ছবি ও ভিডিও দিয়ে অর্ধশত প্রতিযোগী অংশ নেন। যাদের মধ্যে বিজয়ী নিধারণ করে করোনার দূর্যোগ কেটে গেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এর পুরস্কার দেয়া হবে।
আয়োজকরা জানান, করোনা কারনে এই মুহুর্তে সবাই ঘর বন্দি। তাই ঘর বন্দি মানুষকে কিছুটা বিনোদন দিতে এ আয়োজন করা হয়েছিলো।
এর আগে মঙ্গলবার সকাল ১০টায় নিজ অবস্থানে থেকে মোবাইল ফোনের মাধ্যমে তিন দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের এমপি ড. মো: উপাধ্যক্ষ আব্দুস শহীদ। এ সময় নিজ বাসার আঙ্গিনা থেকে একই ভাবে বক্তব্য উপস্থাপন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com