বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির নির্বাচনে ৮ জনের মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম রবিবার, ১৮ মে, ২০১৪
  • ৬৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের নির্বাচনে এ পর্যন্ত ৮টি অভিভাবক পদে (কলেজ শাখায়) ৩ জন, স্কুল শাখায় ৪ জন, দাতা সদস্যপদে ১জন ও শিক্ষক প্রতিনিধি ৩টি পদের জন্য ৫জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে দাতা সদস্য পদে একমাত্র প্রার্থী হচ্ছেন অধ্যাপক আব্দুল হাই কাচা মিয়া। স্কুল শাখায় মনোনয়নপত্র দাখিলকারীররা হলেন তফাজ্জুল হক, মোঃ ফজলু মিয়া, গিয়াস উদ্দিন ও এমএ হাকিম। কলেজ শাখায় মোঃ মানিক মিয়া, মোঃ আব্দুস সালাম ও শওকত আলী মনোনয়নপত্র দালিখ করেছেন। গভর্ণিং বডির সভাপতি সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবুর নির্দেশনা মোতাবেক আজ ১৮ মে মনোনয়নপত্র যাচাই বাচাই করা হবে। গত ১১ই মে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক এ তফসিল ঘোষণা করা হয়। ১৯ মে প্রত্যাহার এবং ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা শুরু করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com