শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নারায়নগঞ্জ থেকে প্রেমিকজুটি পালিয়ে নবীগঞ্জে! বিয়ের বদলে হোম কোয়ারেন্টাইনে

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৬৭৭ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী \ দেশে চলমান করোনা পরিস্থিতির মধ্যে ঢাকায় কর্মরত দুই গার্মেন্টস কর্মী নবীগঞ্জ উপজেলার দূর্গাপুরে প্রেমিকের বাড়িতে এসেছে। এদিকে খবর পেয়ে এলাকাবাসী দুই প্রেমিক যুগলকে বিয়ের বদলে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে!
ওই দুজনের পরিবার সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের দূর্গাপুর গ্রামের কানাই দাশের ছেলের সুধাংশুর সাথে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের এক তরুণীর সঙ্গে নারায়ণগঞ্জের একই গার্মেন্টসে কাজের সুবাদে তাদের মধ্যে পরিচয় হয়। সেই সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চাকরির সুবাদে তারা দুজনই নারায়নগঞ্জ থাকতেন। নারায়ণগঞ্জে কাছাকাছি বাসায় ভাড়া থাকতেন। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি ছুটি ঘোষণা হলে সেখান থেকে তারা পালিয়ে ছেলের বাড়ী নবীগঞ্জের দূর্গাপুরে চলে আসেন। তারা কোর্ট ম্যারিজ করে বিয়ে করলেও সামাজিকভাবে গত ১৬ এপ্রিল বিয়ের আয়োজন করে ছেলের বাড়িতে। এতে বাধ সাধে এলাকাবাসী। যেহেতু ছেলে ও মেয়ে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত নারায়নগঞ্জ থেকে এসেছে সেহেতু তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এব্যাপারে শনিবার মিটিং করে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠায় এবং কোয়ারান্টাইন শেষে আগামী ৩০ এপ্রিল তাদের বিয়ে ধর্মীয় শাস্ত্র মতে আনাড়ম্বরভাবে সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হব বলে গ্রামের মুরুব্বীরা জানান।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার কালন দাস জানান, এলাকার মুরুব্বিদের মাধ্যমে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টিন শেষে তাদের বিয়ে আগামী ৩০ এপ্রিল অনাড়ম্বরভাবে সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, আমি বিষয়টি জানার পরপরই পদক্ষেপ নিয়ে জরুরী ভিত্তিতে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠাই। শেষে দুই পক্ষের সমঝোতায় ১৪দিনের হোম কোয়ারেন্টাইন শেষে সামাজিক দূরত্ব মেনে আনাড়ম্বরভাবে বিয়ের অনুষ্ঠান হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com