শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড়

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৪৪৯ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও গ্রাহকদের কথা বিবেচনা করে বিভিন্ন ব্যাংক নির্দিষ্ট সময়ে খোলা রয়েছে। নবীগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে ভিড় করেন গ্রাহকরা। করোনা ভাইরাস সতর্কতায় সামাজিক দূরত্ব বজায় থাকা তো দূরের কথা মাস্কও দেখা যায়নি অনেকের মুখে। রবিবার ১৯ এপ্রিল সকাল ১০ টায় শহরের শেরপুর রোডে অবস্থিত ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা যায়। দেশে করোনার কঠিন পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কির বিষয়টির ভিডিও ধারণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আতঙ্ক বিরাজ করে পৌরবাসীর মনে। এ ঘটনায় নবীগঞ্জ পৌরসভার নাগরিকরা মনে করছেন, অসচেতনতা পরিবেশ এভাবে চলমান থাকলে করোনার প্রভাব থেকে রেহাই পাবে না নবীগঞ্জ পৌরবাসীসহ উপজেলার মানুষ।
বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা জানান, সাধারণ ছুটি শুরুর আগেই গ্রাহকরা প্রয়োজনীয় টাকা উত্তোলন করতে এসেছেন। যদিও ব্যাংকের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়নি। সরকারি ছুটির দিনগুলো ব্যতীত সাধারণ ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। সাধারণ ছুটির আগেই বেশিরভাগ গ্রাহক ২০ হাজার থেকে এক লাখের মধ্যে টাকা উত্তোলন করছেন। রবিবার নবীগঞ্জ শহরের বিভিন্ন ব্যাংক দেখা গেছে গ্রাহকদের লম্বা লাইন ও গা ঘষাঘষি। প্রত্যেক গ্রাহক এক প্রকার আতঙ্কিত হয়েই ব্যাংকে টাকা তুলতে এসেছেন। সাধারণ ছুটি গুলোতে ব্যাংক খোলা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা চিন্তিত বলে জানান। জহিরুল ইসলাম জোনাক নামে একজন গ্রাহক জানান, লম্বা ছুটিতে ব্যাংক খোলা থাকলেও বাসা থেকে বের হওয়াটাও বড় ঝামেলা। তাই প্রয়োজনীয় কিছু টাকা উত্তোলনের সিদ্ধান্ত নিলাম। এটিএম বুথ থেকে নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা উঠাতে ঝামেলা। এছাড়া টাকা থাকবে কিনা এটি নিয়েই চিন্তায় আছি। আব্দুল মতিন নামের একজন ব্যবসায়ী জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে কম-বেশি সবাই উদ্বিগ্ন। কিছু ব্যবসায়িক লেনদেন আছে। তাই ব্যাংকে টাকা তুলতে এসেছি। ইউনাটেড কমাশিয়াল ব্যাংক শাখার ম্যানাজার মুহিত চক্রবর্তী বলেন, গ্রাহকরা হয়ত মনে করছে, সারা দেশ সামনে লকডাউন হয়ে যাবে, তাই অতিরিক্ত টাকা উত্তোলন করছেন। আমাদের ব্যাংকেও দীর্ঘ সারি ছিল। নবীগঞ্জ শাখার ইসলামী ব্যাংক ম্যানাজার কায়সার আহমেদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com