রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে বহরা সাহেব বাড়ির উদ্যোগে অসহায় পরিবারে উপহার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৪৫৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বহরা সাহেব বাড়ির উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা তিন শতাধিক অসহায় পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
গতকাল রবিবার সকাল আটটা থেকে বহরা ও চৌমুুহনী ইউনিয়নের তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে সাহেব বাড়ি মাঠে দুপুর একটা পর্যন্ত এ উপহার সামগ্রী প্রদান করা হয়।
সাহেব বাড়ির কৃতি সন্তান সাবেক ইউপি চেয়ারম্যান এহতেশাম উল বর চৌধুরী লিপু উপস্থিত থেকে অসহায়দের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এসময় এহতেশাম উল বর চৌধুরী লিপু জানান, এলাকার অসহায়দের জন্য এগুলো আমার উপহার, ত্রাণ নয়। এ উপহার সামগ্রী বিতরণ চলমান থাকবে। এসময় তিনি অসহায়দের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com