রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে সৌদি আরব প্রবাসীদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৪৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে দোকাপাট জনসমাগম সবকিছু বন্ধ থাকায় কর্মবঞ্চিত লোকজন রয়েছেন বিপাকে। সরকারের পাশাপাশি কর্মবঞ্চিত শ্রমিক, দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের সহায়তায় খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন এলাকার প্রবাসীরা। নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের সৌদি আরব প্রবাসী মোঃ আজিজুর রহমান, মোঃ সেলিম আহমেদ ও মোঃ নুরুল আমীন মানবতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন। এই তিন সৌদি আরব প্রবাসীর অর্থায়নে নাদামপুর গ্রামে ১৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে ব্যবস্থাপনায় ছিল সমাজ কল্যাণ পরিষদ। সামাজিক দুরত্ব বজায় রাখতে শনিবার বিকালে নাদামপুর গ্রামে ১৬০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে জনপ্রতি ৩ কেজি চাল, ১কেজি ছানা, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ টা লাইফবয় সাবান বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে এতে উপস্থিত ছিলেন নাদামপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মাও. মুশাহিদ আলী, মোঃ মর্তুজ আলী, মোঃ আব্দুর রউফ, আব্দুর রহমান, বিলাল মিয়া, আব্দুল জলিল, শাহ্ গোলাম কিবরিয়া, সৌদি আরব প্রবাসী মোঃ নুরুল আমীন, মোঃ আব্দুল আজিদ, আব্দুল মুহিব, মোঃ ফুরুক মিয়া সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সৌদি আরব প্রবাসী মোঃ সেলিম আহমেদ মোবাইল ফোনে এ প্রতিনিধিকে জানান, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সবকিছু বন্ধ থাকায় কর্মবঞ্চিত মানুষদের কষ্ট হচ্ছে। সরকারের পাশাপাশি কর্মবঞ্চিত সকল মানুষের কষ্ট লাগবে মানবিক দিক বিবেচনা করে যার যার এলাকার প্রবাসীগণ ও বিত্তবানদের দুর্যোগপূর্ণ সময়ে মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্রবাসে থাকলেও আমাদের মন সর্বদা কাজ করে দেশ ও এলাকার মানুষের জন্য। দুর্যোপূর্ণ সময়ে আমরা তিন প্রবাসীর দেয়া উপহারে মানুষ কিছুটা হলেও উপকৃত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com