শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বিরামহীন সচেতনতামূলক প্রচারণায় এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। মারা যাচ্ছেন লোকজন। সবাইকে ঘরে থাকতে সরকারের পক্ষ থেকে বার বার নির্দেশনা দেয়ার পরও দেখা যাচ্ছে, অনেকেই তা মানছেন না। এই অবস্থায় ব্যাপারটি অত্যন্ত ভয়ংকর। সৌদিআরবে মসজিদে গিয়ে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ভারতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে মন্দিরে যেতে। আমাদেরও উচিত করোনা ভাইরাস আক্রান্ত হওয়া থেকে বাঁচতে জনসমাগম পরিহার করা। নিয়ম অগ্রাহ্য করলে করোনা ভাইরাস প্রতিরোধ করা কঠিন হয়ে যাবে।
হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হবিগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডবাসীর মাঝে সরকারি খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। এ সময় পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান, কাউন্সিলর গৌতম কুমার রায়, কাউন্সিলর নুর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com