রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে জেলা প্রশাসকের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে দুধ বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৬২৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌর এলাকার শতাধিক লোকের মাঝে জেলা প্রশাসকের উদ্যোগে গরু দুধের প্যাকেট বিতরণ করা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসনক কামরুল হাসানের পক্ষে সহকারী কমিশনার ভুমি আয়েশা আক্তার, দরিদ্র, অসহায় মানুষের মাঝে দুধের প্যাকেট বিতরণ করেন। শুক্রবার সকালে মাধবপুর পৌরসভার গুচ্ছ গ্রামে দুধ বিতরণ করা হয়। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাসতারাণ জানান, পর্যায়ক্রমে উপজেলার সবকটি ইউনিয়নে জেলা প্রশাসক কামরুল হাসানের নিজস্ব অর্থায়নে পুষ্টিগুন, মানসম্মত দুধ বিতরণ করা হবে। দুধ মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। করোনা ভাইরাস রোধে এটি সয়ায়ক হবে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে মানবিক জেলা প্রশাসক কামরুল হাসানের উদ্যোগ খাদ্য সামগ্রীর পাশাপাশি শিশু খাদ্যও বিতরণ করা হবে। গুচ্ছ গ্রামের বাসিন্দা প্রতিবন্ধি দুলাল মিয়া বলেন, দুধ পেয়ে আমরা খুশি। জেলা প্রশাসক হয়ে তিনি আমাদের মত গরীবদের খোজে দুধ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com