শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ১০

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৬২১ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামে দুই দল লোকের মাঝে সংঘর্ষে অনন্ত ১০ লোক আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪ জন অপর আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন, নুরু মিয়ার পুত্র রুবেল মিয়া (২৫), আফছর মিয়া (৩২), বুরহান মিয়া(৬৫) ও আরাফাত উল্লা (৭০)। গুরুতর আহত রুবেলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, হাফিজুর রহমান চৌধুরী (শেলু মিয়া) অটো রাইছ মিলের কাছে পুকুরের মধ্যে মাছ ধরাকে কেন্দ্র করে একই গ্রামের আফছর মিয়া ও বুরহান মিয়ার লোকদের মধ্যে সংঘর্ষের সুত্রপাত ঘটে। এলাকাবাসী এগিয়ে এসে সংঘর্ষটি নিয়ন্ত্রনে করার চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সমীরণ দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। সংঘর্ষে উভয় পক্ষের লোক ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এসে তাদের কে প্রাথমিক চিকিৎসা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com