রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে কৃষকের ধান কাটলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা

  • আপডেট টাইম সোমবার, ৪ মে, ২০২০
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ ২০১৮ প্যানেল বাস্তবায়ন কমিটির উদ্যোগে কৃষকদের ধান কাটা কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল থেকে সংগঠনের নেতৃবৃন্দ বানিয়াচং উপজেলার উত্তর পুতারবিল হাওরের এক কৃষকের ৩ একক জমির ধান কেটে বাড়িতে পৌছে দেন। এ সময় সংগঠনের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ রিপন, সহ-সভাপতি ইকবাল খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মনির হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা কৃষকদের ধান কাটা শুরু করেছি। দরিদ্র কৃষকদের জমির ধান কাটা আমাদের অব্যাহত থাকবে। সারা দেশে ৩৭ হাজার ১৪৫ জন প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ ২০১৮ প্যানেল প্রত্যাশী রয়েছেন। তারা সারাদেশে এ কর্মসূচি পালন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com