শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সাংবাদিক ছনি চৌধুরীকে হত্যার হুমকি নবীগঞ্জ থানায় সাধারণ ডায়রী

  • আপডেট টাইম রবিবার, ১০ মে, ২০২০
  • ৫৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে ‘ভূয়া টিপসই দিয়ে চাল আত্মসাৎ’ এবং ‘গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ১০ টাকা কেজি দরের চালের সরকারী কার্ড ছিড়ে ফেলা প্রসঙ্গে সংবাদ প্রকাশের পর উদীয়মান সাংবাদিক জয়যাত্রা টিভি ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি সাংবাদিক ছনি চৌধুরীকে মোবাইল ফোনে হুমকির প্রেক্ষিতে শনিবার বিকেলে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেছেন ছনি চৌধুরী। তিনি তার অভিযোগে বলেন, সম্প্রতি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে ‘ভূয়া টিপসই দিয়ে চাল আত্মসাৎ’ প্রসঙ্গে ১৫ জন ভুক্তভোগী এবং পরের দিন ‘গজনাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক ১০ টাকা কেজি দরের চালের সরকারী কার্ড ছিড়ে ফেলা প্রসঙ্গে’ এক মহিলা ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দেন। এই দুই অভিযোগের প্রেক্ষিতে অন্যান্য সাংবাদিকদের পাশাপাশি ছনি চৌধুরীও তার কর্মরত মিডিয়ায় সংবাদ প্রকাশ করেন। এর জের ধরে গত ৮ মে শুক্রবার বেলা ১.২৭ ঘটিকার সময় ০১৫৩৭৫১৩০০২ নম্বর থেকে সাংবাদিক ছনির ব্যবহৃত মোবাইল ০১৭৭৮৯৯২২২৭ নম্বরে একটি কল আসে। সাংবাদিক ছনি চৌধুরী ফোন রিসিভ করার পর অপর প্রান্ত থেকে জনৈক লোক প্রথমে তাকে হুশিয়ারি দেয় সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে। আর সংবাদ প্রকাশ করলে তার ক্ষতি হবে বলেও হুমকি দেয়। এমনকি তাকে কুপিয়ে হত্যার হুমকি দিয়ে এক পর্যায়ে সন্ত্রাসীদের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার হওয়া সাংবাদিক জুনাইদ আহমেদের মতো ছনি চৌধুরীকেও হত্যা করে টুকরো টুকরো করার হুমকি দেয় ওই অজ্ঞাত লোক। অজ্ঞাতনামা লোকের ওই হুমকিতে ছনি ও তার পরিবার পরিজন জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে সাধারণ ডায়রীতে উল্লেখ করেছেন। ছনি চৌধুরী তার স্কুল পড়ূয়া ভাই বোনসহ পরিবারের বড় ধরনের ক্ষতির সমূহ সম্ভাবনা রয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
জিডিতে জড়িতদের বিরুদ্ধে প্রায়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন করার পর আবেদনটি সাথে সাথে ডায়রীভূক্ত করে তদন্তের জন্য অফিসার নিয়োগ করা হয়েছে বলে জানাগেছে।
এদিকে নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক, নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ছনি চৌধুরীকে হুমকির প্রেক্ষিতে সাংবাদিকদের সকল সংগঠনের মাঝে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com