রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ হাসপাতালে করোনা রোগীদের মাঝে ফল ও ইফতার প্রদান করেন হবিগঞ্জ জেলা ছাত্রদল

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০২০
  • ৬৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট ॥ বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পরা প্রাণঘাতি করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী।
তিনি করোনা সচেতনতা, শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ ও মাস্ক বিতরণ ও ত্রাণ সহায়তা নিয়ে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন অসহায়দের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন তাঁর সহায়তা।
সোমবার (১১ মে) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে গিয়ে ফল ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, মহিবুর রহমান শাওন, সাইদুর রহমান, দপ্তর সম্পাদক নাজমুস সাকিব শুভ, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল নেতা, আবিদুর রহমান রাকিব প্রমুখ।
এব্যাপারে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। আজ হবিগঞ্জ হাসপাতালে করোনা রোগীদের জন্য ফল ও ইফতার সামগ্রী প্রদান করছি। আল্লাহ যেন সবাইকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখেন। যতদিন এই মহামারী থাকবে ততদিন ইনশাআল্লাহ আমরা মানুষের পাশে থাকব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com