রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলের বৃন্দাবন বাগানের ২৫ একর ভূমিতে চা আবাদে অনিশ্চিত ॥ নার্সারীর কোটি টাকার চা গাছের চারা কর্তন

  • আপডেট টাইম সোমবার, ১৯ মে, ২০১৪
  • ৬৯০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানে রাতের আধারে কোটি টাকার চা Moni-1 copyগাছ, চা গাছের চারা ও ছায়াবৃক্ষ কর্তন করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় হুমকির মুখে পড়েছে চা শিল্প। এ ব্যাপারে বাগান কর্তৃপক্ষ বাহুবল থানায় জিডি করেছেন। বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক আহমেদুল কবির খান রিপন জানান- গতকাল শনিবার রাত ৩টার পরে বাগানের কয়েকটি সেকশনে চা গাছ, ছায়াবৃক্ষ, নার্সারী থেকে চা গাছের চারা, ছায়াবৃক্ষ ও রাবার গাছের চারা কেটে ফেলে দুর্বৃত্তরা। শনিবার রাতে ১ লাখ চা গাছের চারা কাটা হয়। যার মুল্য ১০ লাখ টাকা, শেড ট্রি কাটা হয় ৪২ হাজার। এর মধ্যে স্থায়ী ১২ হাজার এবং অস্থায়ী ৩০ হাজার। যার মুল্য ২৭ লাখ টাকা। এছাড়াও ৩ হাজার রাবার গাছের চারা কাটা হয়েছে। যার মূল্য ১লাখ ৮০ হাজার টাকা। এর আগে বিভিন্ন সময়ে আরও ৭৬ লাখ টাকার গাছ ও চারা কাটা হয়েছে।
তিনি আরও জানান, আগামী মৌসুমে বাগানের ২৫ একর ভুমিতে নতুন করে গাছ লাগানোর জন্য চারাগুলো উৎপাদন করা হয়েছিল। এই চারা কেটে ফেলায় বাগানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। পাশাপাশি বয়স্ক চা গাছ ও ছায়া বৃক্ষ কর্তন করায় বাগানে উৎপাদন হ্্রাস পাবে।
এ ঘটনায় থানায় জিডি করলে গতকাল রবিবার দুপুরে বাহুবল থানার এসআই সোহেল এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে বাহুবল থানার ওসি ওয়াহিদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- বৃন্দাবন চা বাগানের এই ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একটি সুত্র দাবী করে, শ্রমিক অসন্তোষ থেকেই বাগানের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু শ্রমিক এই ঘটনা ঘটিয়েছে। এমপি হাফিজ আহমেদ মজুমদারের ব্যাক্তি মালিকানাধিন এই বাগানটি তেমন লাভজনক না হওয়ায় সম্প্রতি ১০৩জন চৌকিদার থেকে চাটাই করে সেখানে ৪৩ জন চৌকিদার রাখা হয়েছে। তেমন কোন কাজ না করলেও আগে এই চৌকিদারদেরকে বৎসরে ৬০ লাখ টাকা বেতন দিতে হত। বর্তমানে চৌকিদারদেরকে বেতন দিতে হয় ২৫ লাখ টাকা।
বাগানের পঞ্চায়েত সর্দার ধীরেন গোয়ালা জানান, চা গাছ আমাদের প্রাণ। আমরা কোনদিন এই গাছের ক্ষতি করতে পারিনা। যারা এই ক্ষতি করেছে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত।
প্রসঙ্গত বৃন্দাবন চা বাগান থেকে প্রতি বছর ৪ লাখ কেজির মত চা উৎপাদন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com