বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

অনাহারী মুখ খাবার তুলে দিচ্ছেন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম

  • আপডেট টাইম রবিবার, ২৪ মে, ২০২০
  • ৬৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন “হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম”। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনটি অত্যান্ত দক্ষতা ও স্বচ্ছতার সাথে নিজেদের কর্মকান্ড করে যাচ্ছে। আর এই কর্মকান্ডের সুফল হিসাবে মিলেছে সরকারী অনুমোদন।
সমাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিপুল পরিমান প্রচার প্রচারণার পাশাপাশি এই সংগঠনের সদস্যরা হবিগঞ্জের শতাধিক অনাহারি, ভিক্ষুক, বভঘূরে, প্রতিবন্ধি ও পথচারী মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন। তারা প্রতিদিন শহরে ইফতার বিতরণ করেন।
হবিগঞ্জে সরকারী নিবন্ধন প্রাপ্ত এই সংগঠনটির সদস্যরা তাদের ব্যক্তিগত অর্থায়ণে সমাজের হতদরিদ্র ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। এমন কাজে ভূয়সী প্রসংশাও কুড়িয়েছেন। করোনা ভাইরাসের শুরু থেকেই বিপুল প্রচার-প্রচারণা চালায় এই সংগঠনের সদস্যরা। করেন সচেতনতামুলক বিভিন্ন অনুষ্ঠান। মাক্সও বিতরণ করা হয় কয়েকটি বিদ্যালয়ে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয় “হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম” এর পর থেকেই ধারাবাহিক ভাবে এই সংগঠনটি ঈদ খাদ্যসামগ্রী বিতরণ, পূজায় শিশুদের মাঝে নতুন বস্ত্র বিতরণ, ক্যারিয়ার কাউন্সিল, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ ও রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরণের অনুষ্ঠান করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com