রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম বুধবার, ২৭ মে, ২০২০
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শতরতলীর তীতখাই গ্রামে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। উভয় সংঘর্ষের ঘটনায় ২০ আহত হয়েছে। পুলিশ সূত্র জানায়, হবিগঞ্জ শতরতলীর তীতখাই গ্রামে পতিত জমি নিয়ে দীর্ঘদিন ধরে কাশেম আলী গংদের সাথে একই গ্রামের আব্দুল বারিক সর্দার গংদের বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা মোকাদ্দমা চলে আসছে। মঙ্গলবার ৪টার দিকে বিরোধপূর্ণ জমির পুকুরে কাশেম আলীর লোকজন মাছের পোনা ছাড়তে যান। এ সময় আব্দুল বারিক সর্দারের লোকজন বাধা দেন। এ নিয়ে উভয় পরে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাব্যাপী সংঘর্ষের খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় কালাই মিয়া (৫৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের আরো ২০জন আহত হয়। আহতদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com