শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ইয়াবা ও গাজাসহ এক মাদক ব্যবসায়ী আটক : ৩ মাসের কারাদণ্ড, জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৩ জুন, ২০২০
  • ৫৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দিতে ইয়াবা ও গাঁজাসহ সিনবাদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আকটকৃত যুবক দীর্ঘদিন যাবৎ আউশকান্দি এলাকাসহ বিভিন্ন এলাকায় মাদকের সিন্ডিকেট গড়ে একটি গড়ে তোলে ঐ চক্র বেপড়োয়া হয়ে উঠেছে এলাকায়। এই চক্রের সদস্য সিনবাদ তার বিরুদ্ধে রয়েছে চোরাইকৃত মোটরসাইকেল বেচাকেনা ও পাচরের ও গুরুতর অভিযোগ।
গত সোমবার সন্ধ্যারাতে নবীগঞ্জ থানার এসআই ফখরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একদল পুলিশ নিয়ে আউশকান্দি বাজারের একটি চায়ের দোকানে সামনে তার শরীরে তল্লাশি করে ১২টি ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া গাঁজা সহ তাকে আটক করা হয়।
আটককৃত সিনবাদ দীর্ঘদিন যাবত আউশকান্দি এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল।
পরে তাকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা দেওয়া হয়। এলাকার সচেতন মহলের দাবী মাদক সিন্ডিকেটের গড ফাদার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অত্র এলাকার আউশকান্দি, গোপলার বাজার, ইনাতগঞ্জ বাজার সহ দীঘলবাক ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বছরের পর বছর ধরে মাদক ব্যবসা করে আসছে। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়লেও কিছুদিন যেতে না যেতেই আবারো জেলথেকে বাহির হয়ে গর্জে ওঠে মাদক ব্যবসায়, এতে এলাকায় চুরি, ছিনতাই সহ নানা অপরাধ কর্মকান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই মাদক সিন্ডিকেটকে কঠোর হস্তে দমন করতে না পারলে ধ্বংসের পথে ধাবিত হবে যুব সমাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com