শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে মসজিদে ৫হাজার টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৫১৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ করোনার মহামারীর মধ্যে নবীগঞ্জ উপজেলার ৬৩৮টি মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫ হাজার টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।
(৩ জুন) বুধবার বিকেল নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন মসজিদের পরিচালনা কমিটির কর্তৃপক্ষের কাছে চেক হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুর রহমান সুমন, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদারসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বাকি চেক গুলো স্ব স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিতরণ করা হবে বলে জানা গেছে।
প্রসঙ্গে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৫ হাজার টাকা মসজিদে মসজিদে বিতরণ করা হচ্ছে। করোনার এই মহামারীর মধ্যে প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী মসজিদ উন্নয়নে অনেক কাজে আসবে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী করোনার এই মহামারীর মধ্যে আমি সার্বক্ষণিক মাঠে আছি,জনগণের পাশে আছি। ইনশাআল্লাহ নির্বাচনী প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যত বড় বিপদই আসুক না কেন আমি জনগণের পাশেই থাকবো। আল্লাহ তা’লা যেন দেশবাসীকে হেফাজত করেন সেই প্রত্যাশা রইলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com