শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে সুতাং নদীতে এক বৃদ্ধের লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০২০
  • ৪৮৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সুতাং নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের বয়স অনুমান ৬০ বছর হবে। মঙ্গলবার (৯ জুন) ১০টার দিকে উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের মহিমাউড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সুতাং নদী থেকে স্থানীয় লোকজন, চুনারুঘাট পুলিশ ও ফায়ার সার্ভিসের নেতৃত্বে এ লাশ উদ্ধার করা হয়। নিহত আকল মিয়া ওই গ্রামের সাবেক মেম্বার জাহির মিয়ার বড় ভাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার আকল মিয়া ওই নদীতে মাছ ধরতে গেলে যান। তিনি নদীতে জাল ফেলে পানিতে ঝাঁপ দিয়ে আর উঠে আসেন নি। অনেক খোঁজাখুঁজির পর সকাল ১০টায় লাশ উদ্ধার করা হয়। এব্যাপারে চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com