শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরীগঞ্জে মায়ের উপর অভিমানে বিষপানে কিশোরের আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৬১৬ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের আলীপুর গ্রামে মায়ের সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে আনোয়ার (১৫) নামের এক কিশোর। সে উপজেলার আলীপুর গ্রামের আহম্মদ আলীর পুত্র।
সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৬ জুুন) সকাল ১১ টার দিকে মায়ের বকুনীতে অভিমান করে সকলের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করে ছটফট করতে থাকে আনোয়ার। বিষয়টি পরিবারের লোকজন দেখতে পেয়ে শোর চিৎকার শুরু করে। তখন প্রতিবেশীরা এগিয়ে আসলে আনোয়ার কে ছটফট করা অবস্থায় প্রথমে কাকাইলছেও বাজারে নিয়ে আসলে চিকিসক তাৎক্ষনিক আনোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলেন।
পরে স্বজনরা আনোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থার অবনতির দিকে যায়। আনোয়ারের অবস্হা অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসার পথে বানিয়াচং এ পৌছেই মৃত্যুর কোলে ঢলে পরে আনোয়ার। পরে স্বজনরা লাশ নিয়ে আলীপুর চলে যায়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ রাত আনুমানিক ৯টায় আলীপুর থেকে আনোয়ারের লাশ আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ ঘঠনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com