রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ থেকে পাচারকালে গাজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

  • আপডেট টাইম শনিবার, ২০ জুন, ২০২০
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ থেকে পাচারকালে ৩০ কেজি গাজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ১৭ জুন রাত ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবপুর উত্তর পাড়া নাটাইলের মোড় এলাকায় যাত্রীবাহী বাস সুরমা এক্সপ্রেসে (ঢাকা মেট্রো-ব-১৪-৯০৫৫) তল্লাসী তালায়। তল্লাসীকালে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পাচারকারী নবীগঞ্জ উপজেলার কান্দিগাও গ্রামের মোঃ আফসার মিয়া পুত্র সিজু মিয়া (২৭), সিলেটের ওসমানীনগর উপজেলার গজিয়া গ্রামের আশিক মিয়ার পুত্র আল আমিন (৩৪) ও বিশ্বনাথ উপজেলার ছত্রিশ গ্রামের আব্দুল আহাদের পুত্র মোঃ আব্দুল কাদের লিটন (২৬) কে আটক করা হয়। যাত্রীবাহী বাসটিও আটক করা হয়েছে। এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com