রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রোটারী ক্লাব অব হবিগঞ্জের নয়া কমিটি ঘোষনা ॥ সৈয়দ কামাল প্রেসিডেন্ট, শুভজিৎ সেক্রেটারি

  • আপডেট টাইম বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৭২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জের ২০২০-২১ রোটারী বর্ষের কমিটি ঘোষনা করা হয়েছে। অনলাইন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মঙ্গলবার এ কমিটি ঘোষণা করা হয়। ২০১৯-২০ রোটারী বর্ষের সভাপতি রোটারিয়ান মোঃ মোদারিছ আলী টেনু পিএইচএফ এর সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রফেসর ইলিয়াস বখত চৌধুরীর সঞ্চালনায় ইনভোকেশন পাঠ করেন পাস্ট প্রেসিডেন্ট পূন্যব্রত চৌধুরী বিভূ পিএইচএফ। সভার শুরুতে পাস্ট প্রেসিডেন্ট আলহাজ্ব এম.এ মতিন খান পিএইচএফ এর মৃত্যুতে শোক প্রস্তাব এবং পাস্ট প্রেসিডেন্ট মোঃ আবুল খায়ের পিএইচএফ এর মৃত্যুতে এক মিনিট মৌনতা পালন করা হয়। রোটারী বর্ষ ২০২০-২১ এর নির্বাচিত সভাপতি রোটারিয়ান সৈয়দ তোফায়েল ইসলাম কামাল উনার কমিটি ঘোষনা করেন। ঘোষিত কমিটি হল – আইপিপি মোঃ মোদারিছ আলী টেনু পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট প্রদীপ দাশ, ভাইস প্রেসিডেন্ট রেজাউল মোহিত খান, শামীম আহসান, সেক্রেটারী শুভজিৎ দেব পিএইচএফ, জয়েন্ট সেক্রেটারী নিয়াজুল বর চৌধুরী, ট্রেজারার মোঃ শাহীন পিএইচএফ, ডিরেক্টর ক্লাব সার্ভিস পূন্যব্রত চৌধুরী বিভূ পিএইচএফ, ভোকেশনাল সার্ভিস ফজলুর রহমান লেবু আরএফএসএম, কমিউনিটি সার্ভিস শফিকুল বারি আওয়াল আরএফএসএম, ইন্টারন্যাশনাল সার্ভিস শহীদ উদ্দীন চৌধুরী পিএইচএফ, ইউথ সার্ভিস শফিকুল ইসলাম পিএইচএফ, সার্জেন্ট এট আর্মস ফনি ভূষন দাশ আরএফএসএম, মিজানুর রহমান শামীম পিএইচএফ, ট্রেইনার এম এ রাজ্বাক পিএইচএফ, বাদল কুমার রায়, এডিটর প্রফেসর ইলিয়াস বখত চৌধুরী এবং প্রশান্ত কুমার দাশ। উক্ত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন ফনি ভূষন দাশ, শফিকুল বারি আওয়াল, রেজাউল মোহিত খান, শফিকুল ইসলাম, এমএ রাজ্জ্বাক, সুখলাল সূত্রধর, মিজানুর রহমান শামীম, মোঃ মোদারিছ আলী টেনু, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, প্রদীপ দাশ, শুভজিৎ দেব, ইলিয়াস বখত চৌধুরী, প্রশান্ত কুমার দাশ প্রমুখ। সভায় বিগত বর্ষের ক্লাবের কার্যক্রমের ভূয়ষী প্রশংসা এবং আগামী বছরে এই ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানানো হয়। সভাপতি মোঃ মোদারিছ আলী টেনু সবার সুস্থতা ও দীর্ঘায়ূ এবং আগামী ২০২০-২১ রোটারী বর্ষের সাফল্য কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com