রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

করোনা পরিস্থিতির মাঝে মাধবপুরে ডেঙ্গু নিয়ে ভাবনা

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৫২১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশে করোনা পরিস্থিতির ক্রমাবনতির মাঝে দেখা দিয়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। বছরের শুরু থেকেই ডেঙ্গু জ্বরের বৃদ্ধি থাকলেও বর্ষার আগমনে তা দ্রুত বিস্তার লাভ করছে। এদিকে করোনা ও ডেঙ্গু জ্বরের মধ্যে লণ বা উপসর্গগত কিছু মিল থাকার কারণে এ সময় সাধারণ একটু জ্বর হলেই মানুষ করোনার ভয়ে আতঙ্কিত হয়ে উঠছেন।
চিকিৎসকদের মতে, দু’টি রোগের উপসর্গের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। রোগীর দেহে জ্বর দেখেই ডেঙ্গু বা করোনা নির্ধারণ করা সম্ভব নয়। তাই, চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে রক্ত পরীক্ষা করতে হবে। পাশাপাশি করোনার ক্ষেত্রে সোয়াব টেস্ট করতে হবে।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন বলেন, গতবছরের তুলনায় এ বছর ডেঙ্গুর প্রকোপ বেশি। মাধবপুর উপজেলা হাসপাতালে এখনও ডেঙ্গু রোগী আসে নাই। আমাদের’কে আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। তিনি বলেন, বছরের শুরু থেকেই মাঝে মাঝে বৃষ্টিপাতের কারণে এবং এখন বর্ষাকালে বাইরে খানাখন্দ বা ডোবা নালায় জমে থাকা পানিতে মশার বংশ বিস্তার বেশি হয়েছে। ফলে এ সময় ডেঙ্গুর ঝুঁকি বরং বেড়েছে। এ সময় ডেঙ্গু ছাড়াও টাইফয়েড, নিউমোনিয়া এসব কারণেও জ্বর হতে পারে। সেসব জ্বরের জন্যও চিকিৎসা জরুরি। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ হচ্ছে-সুষম খাদ্য গ্রহণ এবং শারীরিক অনুশীলনের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে মশারি খাটিয়ে ঘুমাতে হবে। ফুল-হাতা জামা কাপড় পরতে হবে। তাছাড়া, ডেঙ্গুর বাহক মশার বংশবৃদ্ধি কমাতে বাড়ির আশেপাশে পানি জমতে দেওয়া যাবে না। সেই সঙ্গে চারিদিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ব্লিচিং পাউডার অথবা অ্যান্টি-লার্ভাল স্প্রে ব্যবহার করতে হবে।
চিকিৎসকগণ বলছেন, ডেঙ্গুর ক্ষেত্রে উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে- উচ্চ মাত্রার জ্বর, গা-হাত-পায়ে অসহ্য ব্যথা ও অস্থিসন্ধিতে ব্যথা, মাথা ও চোখের আশেপাশে অসহ্য ব্যথা, গায়ে র‌্যাশ দেখা দেওয়া, বমি বমি ভাব, মাঝেমধ্যেই বমি হয়ে যাওয়া, পেটে তীব্র য্ন্ত্রণা, মুখের স্বাদ হারিয়ে ফেলা ও খিদে না পাওয়া, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া এবং গলা ব্যথা ও ঢোক গিলতে কষ্ট হওয়া। আর করোনার ক্ষেত্রে গুরুতর দু’টি লণ হচ্ছে শ্বাসকষ্ট ও বুকে অসহ্য ব্যথা হওয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com