শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নির্বাচনী প্রচার প্রচারণা তুঙ্গে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ মে, ২০১৪
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন জমে উঠেছে। প্রার্থী ও সমর্থকরা জোর প্রচারণা শুরু করেছেন। দাতা প্রতিনিধি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রফেসর মোঃ আব্দুল হাই। ইতিপূর্বে কলেজ শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরো দুই জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন মোঃ আব্দুস সালাম ও শওকত আলী। তবে স্কুল শাখায় অভিভাবক প্রতিনিধি হিসাবে ৪জন রয়েছেন ভোট যুদ্ধে। আগামী ২৯শে মে নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রতিদিনই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। স্কুল শাখায় ভোটার সংখ্যা ৮৫৩টি। এদের মধ্যে নির্বাচনে যারা লড়ছেন তারা হলেন, মোঃ গিয়াস উদ্দিন (ছাতা) প্রতীক, ফজলু মিয়া (ফুটবল) প্রতীক, আব্দুল হাকিম (মোরগ) প্রতীক, তোফাজ্জল হোসেন (আনারস) প্রতীক। এদের মধ্যে কোন দুইজন হাসবেন বিজয়ের হাসি এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে ভোটারদের মধ্যে যোগ্য ব্যক্তিত্বকে নিয়েই চলছে ব্যাপক বিশ্লেষন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com