রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে অটোরিক্সার নাম্বার প্লেইটের দাবিতে শ্রমিক সমাবেশ

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৫৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২৫টি পাটকল বন্ধ করে আধুনিকায়ন করা, করোনাকালে শ্রমিক ছাঁটাই বন্ধ করা, ব্যাটারিচালিত অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদান করা, বিনামূল্যে করোনা টেস্ট, সকল শ্রমিকদের ত্রান প্রদাসসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারি ফেডারেশন এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অটোরিক্সা শ্রমিক ও শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার গতকাল সকালে হবিগঞ্জ টাউন হল প্রাঙ্গনে শারিরীক দূরত্ব বজায় রেখে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার আহবায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-অটোরিক্সা আন্দোলনের শ্রমিক নেতা আব্দুল কাইয়ুম, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বামজোট হবিগঞ্জ জেলার নেতা পীযুষ চক্রবর্তী, ব্যবসায়ী রাইমূল ইসলাম চৌধুরী, অটোরিক্সা আন্দোলনের শ্রমিক নেতা সালেক মিয়া, বারিক মিয়া, আব্দুল জব্বার, মাসুক মিয়া, সামছুর রহমান, শাহজাহান মিয়া, আলাউদ্দিন মিয়া, নিজাম উদ্দিন, হিরা মিয়া, আব্দুল গণি প্রমুখ।
বক্তাগণ বলেন- করোনাকালে সরকার ২৫টি পাটকল বন্ধ করে প্রায় ৭০ হাজার শ্রমিকের পেটে লাথি দিয়েছে। বিভিন্ন কলকারখানা ও গার্মেন্টসগুলোতে ব্যাপক শ্রমিক ছাঁটাই করে শ্রমিকদেরকে মানবেতর জীবনের দিকে ঠেলে দিচ্ছে। হবিগঞ্জ জেলায় অনেকদিন থেকে ব্যাটারি চালিত অটোরিক্সার নাম্বার প্লেইটের দাবিতে আন্দোলন করে আসছে। তাই অবিলম্বে বন্ধ পাটকল চালু করে আধুনিকায়ন করতে হবে, শ্রমিক ছাাঁটাই বন্ধ করতে হবে এবং হবিগঞ্জের ব্যাটারিচালিত অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদান করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com