শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরের কালিবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রধান সড়ক কালিবাড়ী এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকার এমবি এন্টার প্রাইজের মালিক বাছির মিয়া জানান, গত বৃহস্পতিবার রাতে দোকান তালাবদ্ধ করে তিনি বাসায় চলে যান। শুক্রবার সকালে এসে দোকানে প্রবেশ করে পেছনের দরজা ভাঙ্গা দেখতে পান। এ সময় দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো। ক্যাশ থেকে চোরের দল নগদ টাকা নিয়ে যায়। খবর পেয়ে ব্যাকস সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক দেওয়ান আলমগীর, সদর থানার এসআই শেখ নাজমুল হক ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় ব্যবসায়ীদের ধারণা মাদকসেবীরা দরজা ও টাইলেস এর দোকানটিতে হানা দেয়। কিন্তু জিনিসপত্র না নিতে পেরে নগদ টাকা নিয়ে যায়। এ বিষয়ে ওসি মাসুক আলী জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদি কেউ এ ঘটনা ঘটিয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com