বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের কাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ভূয়া ডাক্তারে পলায়ন ॥ ডাক্তারী সরঞ্জামাদি জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মে, ২০১৪
  • ৫৮৯ বা পড়া হয়েছে

ইনাতগঞ্জ (নবীগঞ্জ) সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারে গতকাল সকালে নবীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হক এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গির আলম তার সাথে ছিলেন। ভ্রাম্যমান আদালত কাজীর বাজারের ডাঃ মহসিন তারেক গাজী নামে ভূয়া ডাক্তারের চেম্বারে অভিযান চালায়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি আঁচ করতে পেরে তথাকতিত ডাঃ তারেক গাজী আত্মগোপন করেন। তাকে না পেয়ে পুলিশ তার চেম্বার থেকে ডাক্তারী সরঞ্জমাদি জব্দ করে নিয়ে যায়। সরজমিনে জানা যায়, উক্ত ভূয়া ডাক্তার দীর্ঘদিন ধরে জাল সার্টিফিকেট দিয়ে চিকিৎসা করে আসছিল। তার অপচিকিৎসার ফলে সাধারন জনগণ প্রতারিত হয়। দুই মাস পূর্বে আরেক বার তাকে নবীগঞ্জ থানার পুলিশ ধাওয়া করলে সে পালিয়ে যায়। তার বাড়ী ঢাকা সোনারগাঁও থানায় বলে স্থানীয় সূত্র জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com