শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরীগঞ্জে ভেজাল বিরোধী অভিযান ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৫১১ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ বাজারে ভেজাল বিরোধী অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স প্রদীপ ব্রাদার্স এর মালিক প্রদীপ রায়কে ২ হাজার, মেসার্স পিন্টু স্টোর এর মালিক পিন্টু রায়কে ২ হাজার এবং লাজুক রাত্রি কসমেটিক্স এর মালিক শামিম আহম্মেদকে আড়াই হাজার টাকাসহ সর্বমোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আমজাদ হোসেন, এমটি (এসআইটি) মোঃ লিটন মিয়া এবং সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com