বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আপনি কি সত্যিই ওবামা!

  • আপডেট টাইম শনিবার, ২৪ মে, ২০১৪
  • ৪৪৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ওয়াশিংটন ডিসির প্রেসিডেন্সিয়াল বাসভবন হোয়াইট হাউসের পাশের খোলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন প্রেসিডেন্ট। কথা বলছেন সাধারণ নাগরিকদের সঙ্গে। সত্যিই কি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট না তার মতোই দেখতে অন্য কেউ? প্রথম দেখায় অনেকেই অবাক হয়েছেন। কেউ কেউ তো বিশ্বাসই করতে পারেননি। সবাইকে চমকে দিয়ে জনগণের মাঝে হেঁটে বেড়ালেন বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বারাক ওবামা। এক নারী তো বলেই বসলেন, ‘হেই, তুমি কি সত্যিই ওবামা!’ ওবামাও মিষ্টি হেসে উত্তর দিলেন, ‘হ্যাঁ, আমিই ওবামা।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের সাধারণ প্রথা ভেঙে বৃহস্পতিবার সাধারণদের সাথে হাঁটেন ওবামা। কথা বলেন বিভিন্ন নারী, পুরুষ, শিশু এমনকি দোকানদারদের সাথেও। তাদের সঙ্গে ছবি তোলেন। শুধু তাই নয়; হাসি-ঠাট্টা করতেও ছাড়েননি টানা দুইবারের প্রেসিডেন্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com