রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরে থেকে চুরি হওয়া টমটম মাধবপুরে উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে চুরি হওয়া টমটম মাধবপুরের জগদিশপুর এলাকা থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গত ৭ আগষ্ট টমটম ড্রাইভার শাহ উজ্জল জুম্মার নামাজ পড়ার জন্য টমটমটি কোর্ট মসজিদের সামনে রেখে নামাজের জন্য মসজিদে গেলে নামাজ শেষে বাহির হয়ে দেখেন টমটমটি নেই। পরে তিনি অনেক খোজাঁখোজির পর টমটমটি না পেয়ে হবিগঞ্জ সদর থানায় একটি জিডি দায়ের করেন।
জিডির প্রেক্ষিতে এস আই আঃ রহিম সিসি ক্যামেরা ফুটেজ দেখে দুই চোরকে শনাক্ত করেন। পরে গত ১৩ আগস্ট বৃহস্পতিবার রাতে দুই ছিচকে চোরকে কোর্ট মসজিদ এলাকা থেকে আটক করা হয়।
আটকৃতরা হল- শহরের গরুর বাজারের বাবুল মিয়ার পুত্র রাজু মিয়া (১৭) ও ওই কালা মিয়ার পুত্র মাহিন মিয়া (১৬)। পরে দুই চোরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা বলে মাধবপুরের জগদিশপুরের শাহ আলমের কাছে টমটমটি বিক্রি করে দেয়। পরে তাঁদের স্বীকারোক্তি মতে শাহ আলমের বাড়ি থেকে টমটমটি উদ্ধার হলেও শাহ আলমকে ধরা সম্ভব হয়নি। এ ব্যাপারে এস আই আঃ রহিম জানান, দুই চোরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্যান্যা চোরদের ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com