রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিমান প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৩৬৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী (এমপি)। গতকাল শনিবার (১৫আগষ্ট) সকালে ওনার নিজ এলাকা হবিগঞ্জের মাধবপুর উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। মাহবুব আলী আবেগঘন কন্ঠে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির ইতিহাসের সবচেয়ে কালিমাময় দিন। এই দিনে জাতি হারিয়েছে তার গর্ব, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
এসময় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান, সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, পৌর আওমীলীগ সভাপতি শাহ মোঃ সেলিমসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া শোক দিবস উপলক্ষে বিভিন্ন সরকারী দপ্তর, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, সামাজিক সংগঠন, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান করোনাকালীন সময়ে সীমিত আকারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীর পিতার প্রতি শ্রদ্ধা নিবেন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com