শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে মাদকাসক্ত ছেলের অত্যাচার ॥ মায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

  • আপডেট টাইম শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৫২৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের দেওয়ানদিঘীর দক্ষিণপাড় এলাকার আরকান আলীর ছেলে মাদকাসক্ত মনসুর আহমেদের অত্যাচারে মা’সহ পরিবারের সবাই অতীষ্ঠ হয়ে গিয়েছিলেন। বখে যাওয়া ছেলেকে কোনভাবেই বশে আনতে পারছিলেন না মা হাজেরা খাতুন। অবশেষে মা হাজেরা খাতুনের অভিযোগের প্রেক্ষিতে মনসুর আহমেদকে ২০ আগষ্ট রাত ১২ টায় গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা মা এবং আপন ভাইয়ের সাক্ষ্য গ্রহণ এবং প্রাপ্ত আলামতের ভিত্তিতে আসামি মনসুর আহমেদকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com