শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে বেরী বিল থেকে জোরপূর্বক মাছ নিধন ॥ লীজ গ্রহীতাকে প্রাণনাশের হুমকী

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৪৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের বেরী বিলে প্রায় রাতেই মাছ নিধনের ঘটনা ঘটছে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করার করা পর নেই কোন ভূমিকা। দূর্বৃত্তরা মাছ নিধনের ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন লীজকৃত দখলদার সমিতি। এর প্রতিকার চেয়ে থানায় পরপর ২টি অভিযোগ দেওয়ার পরও কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। কোন প্রতিকার না পেয়ে গত ২৩ আগষ্ট জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ দায়েরের পর থেকেই তাদের মাছ নিধনের মাত্রা আরো বেড়ে গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মাছ নিধনকারীরা গায়ের জোর ও প্রভাব খাটিয়ে লীজকৃত সমিতির লোকজনকে বিভিন্ন মামলার ভয় প্রদর্শন করে পাহারাদাদের অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন সময়ে বেরী বিলের মাছ নিধন করে। ওই ইউনিয়নের সুজাপুর গ্রামের মায়ের দোয়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারন সম্পাদক আব্দুল জলিল সুজাপুর বেরী বিল নামক জল মহালটি ভূমি মন্ত্রনালয় হতে উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪২৬ বাংলা সন থেকে ১৪৩১ বাংলা সন পর্যন্ত বন্দোবস্ত নিয়ে সরকারী রাজস্ব সর্বসাকুল্য বার্ষিক ১০ লাখ ৯৭ হাজার ১৭৩ টাকা পরিশোধ সাপেক্ষে সরকারের নিকট থেকে দখল সমজিয়ে মাছ চাষ করে আসতেছেন। বিল দেখাশুনা করার জন্য ৪ জন পাহাড়াদার নিয়োগ করেছেন। আব্দুল জলিল জানান, বিল লীজ নেওয়ার পরই সুজাপুর গ্রামের আলী বক্সের নেতৃত্বে ণোকজন বিলের মাছ লুটপাট করে নিয়ে যায়। আঃ জলিলকে খুন করারও হুমকি দেয়া হচ্ছে। থানায় মামলা দায়ের পর থেকে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com