সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দেওগাঁও জোবেদা খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৫৭৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে আরিফ সাহিন কল্যাণ ট্রাস্ট দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত দেওগাঁও জোবেদা খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও তালিবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু হোসেন আক্তার মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ এহতেশাম উল বার চৌধুরী লিপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বহড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাধবপুর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ফতে উল আলম, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন, মাহবুবুর রহমান সোহাগ, মাওলানা আসাদ আলী ডিগ্রি কলেজ এর প্রভাষক আব্বাসউদ্দীন মিজান এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আবুল হোসেন সবুজ, বহরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহীন আলম রিপন, স্থানীয় ইউপি সদস্য ইউনুস মিয়া সাবেক ইউপি সদস্য সিদ্দিক আলী প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন যথাক্রমে মাওলানা জাহাঙ্গীর হোসেন খান ও হাফেজ শাহাদাত হোসেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আবু হোসেন আক্তার জানান হাফেজ থানার দূর-দূরান্তের শিার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com