রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজামপুরের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের লোকজনের মধ্যে সংঘর্ষে আহত ২৫ ॥ আটক ১০

  • আপডেট টাইম শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৮৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের লোকদের মধ্যে দফায় দফায় রক্তয়ী সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩০ রাউন্ড রাবার বুলেট ও ১৩ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি আনে। এ সময় ১৩ দাঙ্গাবাজকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসিন্দা বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন এবং সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আওয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বর্তমান চেয়ারম্যানের একটি চেক ডিজঅনার মামলায় সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল কারাভোগ করে জামিনে বের হয়ে আসেন। এর জের ধরে গতকাল শুক্রবার সকাল থেকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে জুমার নামাজের পর আবারও দু’পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ আবারও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় ১৩ দাঙ্গাবাজকে আটক করা হয়। সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়। আহত ও আটকরা হল, আব্দুল আহাদ (৩৫), আব্দুস সালাম (৩২), সোহেল মিয়া (৩৫), নুর আলম (২৫), উসমান গণি (৩৫), মুহিবুর রহমান (২০), মিল্লাত আলী (৫০), কাজল মিয়া (৫৫), ছায়েদ আলী (৬৫), সহিদ মিয়া (৩৫), তৌহিদ মিয়া (২৮) কে আটক করা হয়। আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই সাহিদ মিয়া, আব্দুর রহিম ও হারুন আল রশিদসহ ৫ পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী জানান, দুই চেয়ারম্যানের বিরোধে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় পুলিশ এসল্ট মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com