সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ৪২তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির ইতিহাস ঐতিহ্য ও গৌরবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকাল ৪ ঘটিকায় দলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফুর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, যুগ্ম আহবায়ক মজিদুল রহমান মজিদ, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক নুরুল গনি সোহেল, বিএনপির সদস্য জোসেফ বখত চৌধুরী, বড় ভাকৈর (পশ্চিম) বিএনপির সভাপতি শাহীদ তালুকদার, জেলা যুবদলের সহ-সভাপতি মোশাহিদ আলম মুরাদ, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সোহেল রিপন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সায়াদ আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহি চৌধুরী, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য কুহিন চৌধুরী, ফোয়াদ হাসান রাজন, মোঃ আল আমিন, সংযুক্ত আরব আমিরাত আলাইন যুবদলের সাংগঠনিক সম্পাদক রাশেদ মিয়া, উপজেলা যুবদল নেতা জয়নাল আবেদিন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সোহেল, সহ-সাধারন সম্পাদক শাহীন তালুকদার, নবীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা যুবদল নেতা শাহ লিমন মিয়া, সাইফুর রহমান বাবুল, মোঃ সোহেদ মিয়া, উপজেলা ছাত্রদল নেতা সাইফুর রহমান রাজন, আনোয়ার হোসাঈন প্রমুখ। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত আওয়ালীগ সরকার অবৈধ নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটের অধিকারকে হরন করে সৈরাচারী কায়দায় দেশকে শাসন করছে। দেশে গত একযুগে শতশত নেতাকর্মী গুম হয়েছেন এবং লক্ষাধিক মামলায় জর্জরিত লাখো নেতাকর্মী আজ দিশেহারা। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অবৈধভাবে দুই বছর জেলে বন্দি রাখা হয়। নেতারা আগামীতে একটি সুষ্ট নির্বাচনের পরিবেশ সৃষ্টি ও আন্দোলনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। অনুষ্ঠানে মোনাযাত পরিচালনা করেন হাফেজ তোফায়েল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com