রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে অপরিকল্পিত ড্রেন ব্যবস্থাপনায় পৌর শহরের রাস্তা পানির নীচে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনার ফলে শহরের কয়েকটি গুরুত্বপুর্ণ রাস্তা পানির তলে। এতে ওই এলাকার লোকজন ও শিক্ষার্থীরা চলাচলে মারাত্বক বিঘ্নিত হচ্ছে। এছাড়া ওসমানী রোডস্থ উস্তার উল্লা অটো রাইস মিলের মাঠে জলাবদ্ধতা থাকায় রাইস মিলের উৎপাদনও বিঘ্নিত হচ্ছে বলে মিল মালিক জানিয়েছেন। জানা যায়, গত কয়েক দিনের প্রবল বৃষ্টির কারনে শহরের অভয়নগর রাস্তা, শিবপাশা এলাকার একটি রাস্তাসহ বেশ কয়েকটি রাস্তা পানিতে তলিয়ে যায়। অভয়নগর রাস্তা সংলগ্ন একটি স্কুল ও অটো রাইস মিল রয়েছে। ওই এলাকার মানুষ চলাচলে মারাত্বক অসুবিধার সম্মুখিন হয়েছেন। ওই এলাকায় নির্মিত বড় ড্রেন বন্ধ। ছোট অপর ড্রেনে পর্যন্ত পরিমানে পানি না যাওয়ার কারনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে একাধিকবার মেয়রকে বলা হলেও তিনি গুরুত্ব দিচ্ছেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com