শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ পশ্চিম এলাকার ২৪টি গ্রাম নিয়ে গঠিত বার সমাজ কল্যাণ যুব সংঘের নব গঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পশ্চিম এলাকার ২৪টি গ্রাম নিয়ে গঠিত বার সমাজ কল্যাণ যুব সংঘের নব গঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। ধল টংটং শাহ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম। সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী পরিচালনায় সভা অনুষ্ঠিত সভায় কুরআন তেলাওয়াত করেন শাহ মোঃ আব্দুল আজিজ, গীতা পাঠ করেন শংকর সেন। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নব নির্বাচিত ১৭৭ সদস্য বিশিষ্ট কমিটির সকল নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ডাক্তার মোহাম্মদ জিতু মিয়া, সহ-সভাপতি এডভোকেট মোঃ ইলিয়াস, সাংবাদিক মোঃ ফজলুর রহমান, হারুনুর রশীদ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, আব্দুল কাইয়ূম ও আব্দুল আওয়াল শুকুর, সহ-সাধারণ সম্পাদক কাজল আহমেদ, আওলাদ মিয়া ও কায়সার রহমান, সাংগঠনিক সম্পাদক আরজু মিয়া বাচ্চু, দুর্নীতি প্রতিরোধ সম্পাদক আব্দুস সালাম মাখন, নির্বাহী সদস্য সায়েদজ্জামান জাহির, সহ কৃষি সম্পাদক আব্দুল হক, সহ দুর্নীতি প্রতিরোধ সম্পাদক আবদুল ওয়াহিদ লিলু, সহ-সমবায় বিষয়ক সম্পাদক দরছ মিয়া, মহিবুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, সহ শ্রম বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া, জালাল আহমেদ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্যে সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম সকলকে সংগঠনের আদর্শ উদ্দেশ্যে ও কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন। সভায় বার যুব সংঘের উদ্যোগে সংঘের আওতাভূক্ত প্রতিটি গ্রামে পৃথক সভা করার সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com